ভালবাসা
ভাললাগা এবং ভালবাসা এক না হলেও
ভাল লেগেছে বলেই আমি তোমাকে ভালবাসি।
আমায় ফিরিয়ে দিও না,
আমায় কৌলুশ করে দিও না,
আমি তোমার পাশে থেকে জ্বলতে চাই,
বিকেলে অসীম পৌষের জলে
ধূসর জ্বলা জোনাকি পোকার মত।
হাতে হাত ছুঁয়ে হাঁটতে চাই,
নীলিমা ছোঁয়া
কল্পিত প্রান্তরে প্রান্তরে।
পুলকে মৈথুনের জলে ডুবে থাকতে চাই,
বালিয়ারি চরে নলখাগরার আড়ালে।
হয়ত তুমি বলবে,'একেই কি ভালবাসা বলে?'
জানিনা আমি ভালবাসাকে চিনিনা,
আমার কাছে ভালবাসা
রঙধনুর মত বহু রঙা।
ভাল লেগেছে বলেই আমি তোমাকে ভালবাসি।
আমায় ফিরিয়ে দিও না,
আমায় কৌলুশ করে দিও না,
আমি তোমার পাশে থেকে জ্বলতে চাই,
বিকেলে অসীম পৌষের জলে
ধূসর জ্বলা জোনাকি পোকার মত।
হাতে হাত ছুঁয়ে হাঁটতে চাই,
নীলিমা ছোঁয়া
কল্পিত প্রান্তরে প্রান্তরে।
পুলকে মৈথুনের জলে ডুবে থাকতে চাই,
বালিয়ারি চরে নলখাগরার আড়ালে।
হয়ত তুমি বলবে,'একেই কি ভালবাসা বলে?'
জানিনা আমি ভালবাসাকে চিনিনা,
আমার কাছে ভালবাসা
রঙধনুর মত বহু রঙা।
লেখক কবি মন
- কবি মন -এর ব্লগ
- ৪ টি মন্তব্য
- ১৩ ফেব্রুয়ারি ২০১৩, ১০:২১
- কবিতা
প্রিন্ট করুন
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক